ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শিক্ষককে বিয়ে করলেন অভিনেত্রী মিম মানতাসা

ads

বিয়ের পিঁড়িতে বসলেন লাক্স তারকা মিম মানতাসা। গতকাল ১২ মার্চ সন্ধ্যায় রাজধানীর সিক্স সিজন হোটেলে তার আকদ সম্পন্ন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপককে বিয়ে করেন মিম। 


এদিকে বিয়ে নিয়ে মুখ খুলেনি এই অভিনেত্রী। তার ঘনিষ্ঠ সূত্র বিয়ের খবর নিশ্চিত করেন। এরই মধ্যে তাদের বিয়ের ছবি অনলাইনে ছড়িয়েছে।


মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট অর্জন করেন তিনি। এর পরে বিভিন্ন সময় নাটক-টেলিফিল্মে তাকে দেখা গেছে। তবে অভিনয়ে খুব একটা নিয়মিত নন। বিশেষ দিবসের নাটকে তার দেখা মিলে।

ads
ads
ads

Our Facebook Page